1
2
| প্রকাশের তারিখঃ ২৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঈশ্বরদীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক কন্যা "তানজিম"
নিজস্ব প্রতিবেদক
ঈশ্বরদীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সাংবাদিক কন্যা "তানজিম"
মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার
পাবনার ঈশ্বরদীতে সকাল প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষার্থী তানজিম বিনতে আশরাফ ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। সে উপজেলা পর্যায়ে তৃতীয় স্থান লাভ করেছে।
তানজিম বিনতে আশরাফ বিজয় টিভির স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম ও দাদাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তারের একমাত্র কন্যা।
২২ এপ্রিল (বুধবার) সকালে আয়োজিত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল প্রকাশ করেন ঈশ্বরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত উপজেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা উপজেলায় সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষা হিসেবে বিবেচিত।
তানজিম ঈশ্বরদী পৌর শহরের সকাল প্রি-ক্যাডেট স্কুল থেকে চতুর্থ শ্রেণিতে এ পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে সে একই প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত। নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই সে এই সাফল্য অর্জন করতে পেরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মেয়ের এই অর্জনে উচ্ছ্বসিত বাবা-মা তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
এদিকে, তানজিমের এই সাফল্যে শিক্ষক, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী এবং ঈশ্বরদীতে কর্মরত সাংবাদিকরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন
সম্পাদক ও প্রকাশক: মো: রবিউল ইসলাম
যোগাযোগ: Flat#1/A
House#581
Road#09
Avinue#04
Mirpur DOHS. Dhaka-1216
মোবাইল: +880 01714438181
ইমেইল: 36julypotrika@gmail.com
© ৩৬ জুলাই পত্রিকা